শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
চিনিশপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্গোৎসব ২০২২ উপলক্ষে নগদ অর্থ বিতরণ

চিনিশপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্গোৎসব ২০২২ উপলক্ষে নগদ অর্থ বিতরণ

জেলা প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব ২০২২ উপলক্ষে ১০টি পূজা মন্ডপে সুষ্ঠ -সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পুজা উদযাপন করার লক্ষ্যে চিনিশপুর ইউনিয়ন পরিষদের এর নিজস্ব রাজস্ব তহবিল থেকে নগদ অর্থ বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়া।
উদ্বোধন করেন, নরসিংদী সদর থানা পুজা উদযাপন পরিষদ ও চিনিশপুর ইউনিয়ন পরিষদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র সাহা।
উপস্থিত ছিলেন, চিনিশপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল সহ চিনিশপুর ইউনিয়নের ১০টি পুজা মন্ডপের সদস্য বৃন্দ। প্রতিটি পুজা মন্ডপে ৫০০০ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিনিশপুর ইউনিয়ন পরিষদ সচিব শাহ আলম হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD