বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে শিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন ও আজিজুর রহমান খান ভুলু।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ও পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD