বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নরসিংদীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চারজন।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পাঁচদোনা-টঙ্গি সড়কের ঘোড়াশাল বাগদি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মনোহরদী উপজেলার বড় মির্জাপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি পলাশের দিকে যাচ্ছিল। এর মধ্যে ঘোড়াশাল বাগদি নামক স্থানে আসলে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি পোশাক কারখানার যাত্রীবাহী বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় গুরুত্বর আহত হয় সিএনজির চালকসহ আরও চার যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD