বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মাধবদীতে মানবতার হোটেলের শুভ উদ্বোধন

মাধবদীতে মানবতার হোটেলের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

১লা ডিসেম্বর দুপুর ১টায় মাধবদী গরুরহাট স্বাধীনতা চত্বরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে সেচ্ছাসেবী সংগঠনটি। প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আয়োজনের প্রথমদিন এক হাজার মানুষকে খাবার খাওয়ানো হয়। পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন স্পট থেকে মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ।

মুসাফির সংগঠনের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর প্রচার সম্পাদক রেজাউল করিম রাফি জানান আমাদের সেচ্ছাসেবী সংগঠনের অন্তর্ভুক্ত সকল সংগঠনের আয়োজনে মাসে একদিন অসহায় মানুষদের খাওয়ানোর আয়োজন করা হবে।

মাধবদী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান জানান- আমরা সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ মানবতার হোটেল। মাসে একদিন বা দুইদিন এক বেলা খাবার বিতরণ করা হবে মানবতার হোটেলের আয়োজনে। এখানে অসহায় দুঃস্থ মানুষদের চিন্তা করে এমন আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা,কেন্দুয়াব শান্তি সংঘের সভাপতি জামাল মিয়া বাদশা, কার্যনির্বাহী সদস্য শামিম মোল্লা ফরাজী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD