সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী ডায়াবেটিক সমিতির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অবঃ) মো: নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি কাজী আশরাফুল আজীম (পি.পি.এম), নরসিংদী সিভিল সার্জন ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা: মো: নূরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, সমিতির সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এড: কাজী নাজমুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্য মো: মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান, মো: মোমেন সরকার, ডা: এম.এস.এস হাসান আাল জামী, আমিনুল হক বাচ্চু, কাজী মো: সোহেল, মো: ইসহাক মোল্লা দুলাল, এম.এ বাশার (বাচ্চু), মো: আ: বাছেদ মিয়া, কাজী তোফাজ্জল হোসেন, মো: এনামুল হক মনির পরেশ সূত্র ধর ও নরসিংদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মাসুম হায়দার প্রমুখ। সভায় নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক প্রতিবেদন ও বাজেট অনুমোদনসহ বিভিন্ন প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD