শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
পলাশ ডাঙ্গায় ড্রাম ট্রাকের চাপায় এক শিশু নিহত

পলাশ ডাঙ্গায় ড্রাম ট্রাকের চাপায় এক শিশু নিহত

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ড্রাম ট্রাকের চাপায় তাসমিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া কেন্দুয়াব গ্রামের হোসেন আলীর মেয়ে।

পুলিশ ও ডাংগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার বাদল মিয়া জানান, সকাল থেকে এনডিএ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ড্রাম ট্রাক পাঁচদোনা-ডাঙ্গা সড়কের নির্মাণ কাজ করছিলো।

পরে ১২টার দিকে ট্রাকটি ডাঙ্গার কেন্দুয়াব গ্রামের ঠেঙ্গারদী এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া তাসমিয়া নামের তিন বছরের এক শিশুকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শিশু তাসমিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ড্রাম ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ।

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD