রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী আঞ্চলিক সাংবাদিক সংস্থা ও নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী আঞ্চলিক সাংবাদিক সংস্থা ও নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ ১৭ই এপ্রিল ২৫ শে রমজান নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও নরসিংদী আঞ্চলিক সাংবাদিক সংস্থার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  সভাপতিত্ব করেন নরসিংদী আঞ্চলিক সাংবাদিক সংস্থার সভাপতি আলহাজ্ব কাজী আব্দুল হামিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ , পরিচালনা করেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী প্রেসক্লাবের কোষাধক্ষ্য মোঃ জয়নুল আবেদিন, নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদল, আঞ্চলিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নুরুজ্জামান পিটু, নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির সাধারণ সম্পাদক লায়ন সরকার, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ওবায়দুর রহমান, নরসিংদী বার্তার প্রকাশক ইসলাম মিয়া, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সদস্য কাউসার খান, রাসেল মিয়া, কামাল উদ্দিন সরকার, রিয়াদ হোসেন, আঞ্চলিক সাংবাদিক সংস্থার সদস্য করিম খন্দকার, আল আমিন মিয়া, জামান, শহিদুল ইসলাম প্রমুখ । ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী আব্দুল হামিদ, ইফতার শেষে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD