বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

নরসিংদীতে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

নিজস্বপ্রতিবেদক   :     নরসিংদীতে দুটি পৃথক অভিযানে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে ও সোমবার সকালে সদর থানার জেলখানা মোড় ও শিবপুর থানার ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও গাড়ী জব্দসহ জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার উখিয়া খানার তুতুরবিল এলাকার মীর আহাম্মদ এর ছেলে আবুল বাশার (৪৮) ও কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর মধ্যপাড়া এলাকার আব্দুল মালেক এর ছেলে আলামিন মিয়া (২৪)। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে এক সংবাদ সম্মলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার তরোয়া জেলাখানা মোড়ের মিনার মসজিদের পূর্বপাশে মোটরসাইকেলসহ আবুল বাশারকে আটক করা হয়। এসময় তার দখল হতে ৩৫০০ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। অপরদিকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর মডেল থানার মুনসেফেরচর ইটাখোলা এলাকার ধানসিঁডি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তার উপর থেকে ৩০ কেজি গাঁজাসহ ১টি পিকআপ গাড়ীর ড্রাইভার মো: আলামিন মিয়াকে আটক করে ডিবি পুলিশের একটি দল। ইয়াবা ও মাদকসহ আটক দুইজনের বিরুদ্ধে সদর ও শিবপুর থানায় মামলা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD