রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর প্রেসক্লাবে সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন

শিবপুর প্রেসক্লাবে সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন

শিবপুর প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একমাত্র পুত্র ডিজিটাল বাংলাদেশের নেপথ্যের নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অবিস্মরণীয় বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয় এর ৫২তম জন্মদিন শিবপুর প্রেস ক্লাবে পালন করা হয়।
২৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে শিবপুর প্রেস ক্লাবের আহবায়ক কামাল প্রধান এর উদ্যোগে প্রেসক্লাবে আয়োজিত জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন স্বপন, ও এস এম আরিফুল হাসান, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন, প্রেস ক্লাবের সদস্য শেখ মানিক, মোঃ তোফায়েল আহমেদ, শেখ জুয়েল, ডামিল খান ও আতাবুর রহমান সানি প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এর সূযোগ্য উত্তরসূরী সজীব ওয়াজেদ জয় এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিবপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার বজলুর রহমান খান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD