মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রুনুর জানাজা অনুষ্ঠিত

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রুনুর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান রুনুর (৭৮) জানাজা রাষ্টীয় মর্যাদায় ২১ মার্চ শুক্রবার বিকেল তিনটায় শিবপুর উপজেলার আড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি কুতুবেরটেক পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টারের পরিচালনায় জানাজায় বক্তব্য রাখেন মরহুম বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান রুনুর বড় ভাই বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি খায়রুল কবির খোকন,
কালিগঞ্জের সাবেক এমপি ফজলুল হক মিলন, মনোহরদীর সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, শিবপুর উপজেলা যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আঃ মান্নান খান, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রশিদ মোল্লা, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।রশিদুজ্জামান রুনু দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ২০ মার্চ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD