মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন
শিবপুরে এসএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার

শিবপুরে এসএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার

শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে ১০ ইং এপ্রিল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র কমিটির সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন। প্রথম দিনের এসএসসির বাংলা পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩১৯৭ জন।এর মধ্যে উপস্থিত ছিল ৩১৬২ জন, অনুপস্থিত ছিল ৩৬ জন। এসএসসি ভোকেশনাল ১ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৫২ জন।এর মধ্যে উপস্থিত ছিল ২৫০ জন, অনুপস্থিত ছিল ০২ জন। এসএসসি(দাখিল) ২ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩২৪ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৩০৮ জন, অনুপস্থিত ছিল ১৬ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD