বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পলাশ থানার ওসি মনির হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত আহসান উল্লাহ উপজেলার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে আহসান উল্লাহ কুমারটেক এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিল। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত আহসান উল্লাহকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার মাথায় গুলিবৃদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD