শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী পৌরসভার আওতাধীন অটো সিএনজি স্ট্যান্ডগুলোর নতুন ইজারাদার দায়িত্ব গ্রহন

নরসিংদী পৌরসভার আওতাধীন অটো সিএনজি স্ট্যান্ডগুলোর নতুন ইজারাদার দায়িত্ব গ্রহন

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদী পৌরসভার আওতাধীন অটো সিএনজি স্ট্যান্ডগুলোর নতুন ইজারাদার হিসেবে দায়িত্ব নিয়েছেন আলমগীর হোসাইন। বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

নরসিংদী পৌরসভার পক্ষ থেকে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে আলমগীর হোসাইন এক বছরের জন্য ইজারা লাভ করেন। তার অধীনে থাকবে আরশিনগর সিএনজি স্ট্যান্ড, শিক্ষা চত্বর, ভেলানগর নতুন বাস স্ট্যান্ড, পুরান বাস স্ট্যান্ড, শাপলা চত্বর ও রজনীগন্ধা চত্বরসহ অন্যান্য নির্ধারিত স্ট্যান্ডসমূহ।

নতুন ইজারাদার আলমগীর হোসাইন জানিয়েছেন, “পৌরসভার নিয়ম অনুযায়ী টোল আদায় করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আমরা পৌর আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবো। যানজটমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করব। সিএনজি স্ট্যান্ডগুলোকে ছিনতাইমুক্ত রাখতেও আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবো।”

নতুন ইজারাদারের এই পদক্ষেপে শহরের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD