শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত

শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর উপজেলায় ২১ইং এপ্রিল সোম বার মোছা ফারজানা ইযাসমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবপুর উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির নেতৃত্বে শিবপুর বাজারে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ ও সংশোধনী-২০১৩ এর উপর মোবাইল কোর্ট পরিচালিত হয়। কোর্ট পরিচালনাকালে শিবপুর বাজারে শাহ আলম মিয়ার কনফেকশনারী দোকানে ধুমপানের বিজ্ঞাপন দেখতে পান যা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ ও সংশোধনী-২০১৩ এর ৫(৪) ধারার অপরাধ। উক্ত অপরাধের জন্য তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রসিকিউটিং অফিসার হিসাবে ছিলেন,মো: নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও টাস্কফোর্স সদস্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার পুলিশ প্রশাসন ও মো: হোসাইন সিএ ইউএনও অফিস।
এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD