শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার

শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত কাওসার মীর (রিপন) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) রাতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে যোশর ইউনিয়নের সৃষ্টিঘর হাজী বাগান এলাকার মীর বাড়ীর বিল্লাল মীরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওসি মোঃ আফজাল হোসাইন বলেন, ডাকাতির ঘটনায় গত শুক্রবার রাতে জেল পলাতক কুখ্যাত ডাকাত আতিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে ডাকাত সদস্য কাউছার মীরকে গ্রেপ্তার করি। তার নিকট থেকে ডাকাতি করে নেয়া একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয় এবং ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৪ মে রবিবার মধ্যরাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার পন্য সামগ্রি নিয়ে যায়। ঘটনার পরদিন লুৎফরের পিতা রুহুল আমিন ডাক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মা-মলা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD