বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশ পরিচালনা করবে——–জেলা প্রশাসক

আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশ পরিচালনা করবে——–জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫ সালে উপজেলায় জিপিএ- ৫.০০ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার ( ০৭ সেপ্টেম্বর) দুপুরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশ পরিচালনা করবে। ফলে শিক্ষার্থীদেরকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ আমাদের দেশে জনসংখ্যা অনেক। আর এই জনসংখ্যাকে কাজে লাগাতে হলে ভালো মানুষ হতে হবে।। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানেে উপস্থিত ছিলেন শিবপর মডেল থনার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর,কুমরাদী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আসাদুল্লাহ প্রমুখ ।উল্লেখ্য শিবপুরে এবার এসএসসি পরীক্ষায় ১৬৩ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD