শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
পুটিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন

পুটিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পুটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন।
পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: আলতাফ হোসেন এর সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
মো: বিল্লাল হোসেন সরকার , ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD