শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবদেক :
নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা বুধবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার , শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হুসাইন , উপজেলা সহকারী কমিশনার আব্দুর রহিম ,শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার ,সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান। শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান নইম উদ্দিন মেম্বার, মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন কিরণ,বীর মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টার ,খবির উদ্দিন ভূঁইয়া ,শরীফ মেম্বার সহ মুক্তিযোদ্ধাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD