বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে পিকআপ ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শিবপুরে পিকআপ ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।২২ নভেম্বর রবিবার দুপুর ২.৩০ ঘটিকায় উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের কুমরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আলী হোসেন (২০)। সে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামের নূরুল হকের ছেলে। নিহত আলী হোসেন ইটাখোলা বাস স্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান শিবপুর থেকে ছেড়ে আসা একটি মোটর সাইকেল কুমরাদী এলাকায় আসলে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলী হোসেন নিহত হয়। এসময় পিক-আপ ভ্যানের ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD