শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
ভারতে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী

ভারতে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

ভারতে করোনা মহামারি পুরো দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। চরম বিপর্যয় ঠেকাতে দেশটির হাসপাতালগুলোতে সেনবাহিনীর সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে। খবর-টাইমস অব ইন্ডিয়া।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত দুই বছরে সশস্ত্র বাহিনী থেকে অবসর নেওয়া স চিকিৎসককে কাজে ফেরানো হচ্ছে। তাদের বাড়ির কাছে থাকা কোভিড সেন্টারে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সেনা থেকে অবসর নেওয়া নার্সিং স্টাফদেরও করোনা যুদ্ধে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিডিএস রাওয়াত।

জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত অন্য মেডিকেল স্টাফদের জরুরি হেল্পলাইনের মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে৷ সেনাবাহিনীর চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে৷

বৈঠকে কমান্ড সদর দপ্তর, কোর সদর দপ্তর, বিভাগীয় সদর দপ্তর এবং ভারতীয় নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদর দপ্তরে কর্মরত মেডিকেল অফিসারকে হাসপাতালে কোভিড মোকাবেলার জন্য নিযুক্ত করা হবে। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে নার্সিং কর্মীদেরও প্রচুর সংখ্যায় নিয়োগের কথা বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD