রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর প্রেস ক্লাবের নব- নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

শিবপুর প্রেস ক্লাবের নব- নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ (২০২১-২৩) এর নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিবপুর প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন।

উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল পারভেজ মন্টি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূইয়া জুয়েল।

আলোচনা সভার পূর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম।

শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, বাঘাব ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, অধ্যক্ষ ওবায়দুল হক গাজী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আতিকুল্লাহ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রিফাত রাখিল, সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়াসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য গত ৩১ মার্চ ২০২১ইং তারিখে উপজেলা প্রশাসনের তত্বাবধানে শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD