রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে মাইক্রোবাস- ট্রাকের মুখোমুখি  সংঘর্ষে একই পরিবারের নারী শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (১৯ জুন) রাত ১২টার দিকে সদর উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাটপাড়ার সাঁকুড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদিকুল (৮), রুবি আক্তার (৪০) ও তার মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)।
অপরদিকে আহতরা হলেন-সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আ. রশিদ (৪০) এবং কাজীমুদ্দীন (৫২)। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকায়। তারা সিলেট মাজার জিয়ারত শেষে সিলেট থেকে পাঁচদোনা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ঘোড়াশালমুখী একটি মাইক্রোবাস সাঁকুড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক শিশুর মৃত‍্যূ হয় এবং মাইক্রোবাসের আরও ৯ যাত্রী আহত হয়। পরে আহতদের এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
এর মধ্যে সদর হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশু ও ঢাকা মেডিকেলে নেওয়ার পথে দুই নারীর মৃত্যু হয়। বাকি আহতদের রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যেতে সমর্থ‍্য হয়।।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুইজন নিহত হওয়ার খবর শুনেছি। পরে রাস্তায় আরও তিনজন মারা যায়। ইতোমধ্যে ট্রাক জব্দ করা হয়েছে। বিস্তারিত তদন্তে পুলিশ কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD