মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মাধবদী থানা আওয়ামীলীগের উদ্যোগে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাধবদী থানা আওয়ামীলীগের উদ্যোগে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

সংগ্রাম ও অর্জনের গৌরবময় পথচলার ৭২ বছর” শ্লোগানে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাধবদী থানা আওয়ামীলীগের আয়োজনে ২৩ জুন বুধবার বিকাল ৩ ঘটিকায় পাচঁদোনা ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে মাইক্রো গ্রীন সিটি মার্কেটেরর সামনে আলোচনা এবং দোয়া-মোনাজাতসহ কেক কাটা অনুষ্ঠিত হয়। মাধবদী থানার ‍আহবায়রক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা

আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী , মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক পবিত্র রঞ্জন দাস (মহাদেব ), পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (চেয়ারম্যান) আলহাজ্ব মিজানুর রহমান, সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ , মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হালিম খাঁন , সাধারন সম্পাদক (চেয়ারম্যান) আলহাজ্ব মাহবুবুল হাসান , আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যন নাজিম উদ্দিন ভুইয়া রিপন সহ জেলা ও থানার আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেত্রিবৃন্দ  উপস্থিত থেকে বাংলাদেশে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ।  আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত তাঁর পরিবার্গের সদস্য এবং প্রতিষ্ঠাকাল হতে নিহত এবং শহীদ সকল দলীয় নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD