মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
পলাশে ৪৭টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

পলাশে ৪৭টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার পূজা মন্ডপে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পলাশ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুদান প্রদান করা হয়।
এসময় ঘোড়াশাল পৌর এলাকাসহ ৪টি ইউনিয়নের ৪৭ টি পূজা মন্ডপে সরকারী বরাদ্দকৃত ৮ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা ও পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের ব্যক্তিগত তহবিল হতে ১ লাখ ৪১ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক গুহ ও সাধারণ সম্পাদক অসিত চন্দ্র দাস।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD