শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
ময়মনসিংহে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে চালক সহ নিহত-৭

ময়মনসিংহে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে চালক সহ নিহত-৭

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিক্সা চালক সহ নিহত-৭ তবে সাত যাত্রীর মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তাদের তিনজন একই পরিবারের সদস্য। তারা এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে সদরের ঈশ্বরদীয়া এলাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।
১৬ জানুয়ারি-২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মোঃ সাদমান (৭) এবং একই উপজেলার অটোরিক্সা চালক আলামিন সরকার (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিক্সা টি একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসচাপায় অটোরিক্সা টি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিক্সায় থাকা স্বামী-স্ত্রী ও সাত বছরের ছেলেসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এ সময় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD