সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সুমন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সুমন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক :
বুধবার (২২ মে, ২০২৪ খ্রি.) নরসিংদী জেলার রায়পুরা থানাধীন পাড়াতলী ইউনিয়নের মামদেরকান্দি গ্রামে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ।
পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  অনির্বাণ চৌধুরী বিপিএম, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল আফসান-আল-আলম, অফিসার ইনচার্জ, রায়পুরা থানা  মোঃ সাফায়েত হোসেন পলাশ, ইনচার্জ বাঁশগাড়ি তদন্ত কেন্দ্র  মোঃ শফিকুল ইসলামসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর দুইটি টিম উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD