বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার
মাধবদীতে সমীর ভুঁইয়ার স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে সমীর ভুঁইয়ার স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:  নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি ও মাধবদী পৌরসভার সাবেক প্রশাসক সমীর ভুঁইয়ার স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সমীর ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাধবদী পৌরসভা ৭ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত সমীর ভূঁইয়ার স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও নরসিংদী সদর -১ আসনের সাবেক সাংসদ খায়রুল কবির খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রয়াত সমীর ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের যে সকল নেতাকর্মী পরপারে পাড়ি জমিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় দেশের এই ক্রান্তিকালে দলীয় নেতাকর্মীদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি জনগণের চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে রাজনীতি করার আহ্বান জানান। সমীর ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আদহাম শাহাসশাহ ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডাঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, মাধবদী থানা যুবদলের আহ্বায়ক শাহান উল্লা শাহান, সদস্য সচিব শহীদুজ্জামান অপু, সাবেক আহ্বায়ক কাজী ওয়াসীম, সদস্য সচিব দেলোয়ার হোসেন, মাধবদী শহর যুবদলের আহ্বায়ক সোলায়মান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব জোবায়ের নকীব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD