শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সাংবাদিক আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সাংবাদিক আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সদস্য সাবেক আহবায়ক, বাসসে’র নরসিংদী জেলা প্রতিনিধি প্রয়াত মো: আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ বাকি বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলদর দাস, নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্ট ও আজকের পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, জেলা প্রশাসক বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

নরসিংদীর প্রবীণ এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএম এম এস এফ নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক,রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো, মনিরুজ্জামান সহসভাপতি টুটুল শিকদার , জাতীয় সাংবাদিক সংস্থা বশির আহমেদ মোল্লা, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, মাই টিভির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান মিঠুন প্রমূখ।

এ সময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, সিনিয়র সদস্য এড. সারোয়ার হোসেন খান, তন্ময় সাহা, সাব্বির হোসেন, ইয়াসিন মিয়া, ঈদুল ফিতর, আবু বক্কর সিদ্দিক, সৈয়দ ইমরান হোসেন, আমিনুর রহমান সাদী প্রমুখ।

আলোচনা শেষে দোয়া প্রয়াত সাংবাদিক মোঃ আবু তাহেরের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় করা হয় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD