সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এবং সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার নুর-ইলহাম।
এ সময় ছাত্র সমন্বয়ক মুনিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদ ও আহত পরিবারের মাঝে মোট ৯৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, “জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পাশে জেলা পরিষদ সবসময় থাকবে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD