সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সটাফ রিপোর্টার
নরসিংদী জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক। বুধবার (১৭ ডিসেম্বর) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজেদের মতামত ও পুলিশের কাছে প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, সাংবাদিকদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD