সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির খেতাব বাতিল

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির খেতাব বাতিল

ডেস্ক রিপোট

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করা হয়েছে। রোববার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনি হলেন- লে. কর্নেল নুর চৌধুরী, লে. এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল শরিফুল হক ডালিম ও নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনের খেতাব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভার ১১.৩ নং আলোচ্য সূচির সিদ্ধান্তের আলোকে বাতিল করা হলো।

এর আগে গত ২ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। এর পর আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD