সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
শিবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শিবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। রবিবার (৪ জুলাই) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়ন থেকে বিল্লাল হোসেন (৩০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হানিফ মিয়ার ছেলে। পুলিশ জানায়, একটি চুরির মামলায় ২০১৩ সালে বিল্লালকে ৩ বছরের সাজা দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন মিয়ার সার্বিক দিক নির্দেশনায় এএসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভরতেরকান্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন মিয়া বলেন, রায় ঘোষণার পর থেকেই বিল্লাল পলাতক ছিলো। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD