সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড ৪৯ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড ৪৯ লাশ উদ্ধার

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমড়ার ১৮টি ইউনিট এখনো কাজ করছে। ফায়ার সার্ভিস কর্মীরা ৫ তলা ভবনের ভেতরে ঢুকেছেন। তাঁরা সেখানে তল্লাশি চালিয়ে কোনো লাশ পাননি। পরে পুরো ভবনটিতে তল্লাশি চালানো হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজ শ্রমিকদের কয়েক শ স্বজন ও শ্রমিকেরা কারখানার সামনে ভিড় করেন। তাঁদের সঙ্গে আশপাশের অন্য কারখানার শ্রমিকদের দেখা গেছে। একপর্যায়ে তাঁরা কারখানার স্টাফ ও আনসারদের থাকার কোয়ার্টারে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা ও ভাঙচুর চালান। আনসার সদস্যদের কাছ থেকে তিনটি শটগান ছিনিয়ে নেন এবং মিলের ভেতরে সাংবাদিকসহ ৮–১০ জনের মোটরসাইকেলসহ ১৫টি গাড়ি ভাঙচুর করেন।

এ সময় মিলের আনসার সদস্য ও পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD