সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিবপুরে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় অর্থদন্ড প্রদান

শিবপুরে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় অর্থদন্ড প্রদান

শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান মহোদয়ের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর তত্ত্বাবধানে ০৩/০৮/২০২১ইং তারিখ মঙ্গলবার শিবপুর উপজেলার বিরাজনগর বাজার, চৈতন্য বাজার,যোশর বাজার এবং ইটাখোলা মোড় বাজার এলাকায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ প্রতিপালন পরিস্থিতি পর্যবেক্ষণ, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ ও মাস্ক পরিধান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ দণ্ডবিধি ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান। এ সময় মোট ০৯ টি মামলায় ৭,৭০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বর্ডার গার্ড বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD