সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদী পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

নরসিংদী পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

ডেস্ক রিপোর্টঃ

নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে স্বাধীনতার ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।সংবর্ধনা অনুষ্ঠানে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার ১১০ জন বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ যায়েদ শাহরীয়ার এর সঞ্চালনায় মুক্তিযুদ্ধের সময়কালীন যুদ্ধের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, পবিত্র রঞ্জন দাস, নজরুল ইসলাম, শেখর আলী, আব্দুল হাকিম প্রমুখ।সম্মাননা প্রদান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD