শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধন

নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর শুক্রবার নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন শিল্প ও ব্যবসায় সমৃদ্ধি হয়েছে। নতুন নতুন শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশের মডেল।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলী হোসেন শিশিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ১০০ শয্যার জেলা ও কোভিড হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বারের সহসভাপতি জাকির হোসেন, পরিচালক আল আমিন ভূঁইয়া, পরিচালক নাজমুল হোসেন ভূঁইয়া, মমিনুর রহমান, মো. কাজিমউদ্দিন, আনিসুর রহমান ভূঁইয়া, কাইয়ম সরকার প্রমুখ।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বক্তব্য শেষে মেলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। এ সময় নরসিংদী চেম্বার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলায় বস্ত্র, মনোহারি, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দুশতাধিক স্টল রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD