সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
শিবপুরে প্রতিপক্ষকে উচ্ছেদ করার লক্ষে বসতঘড় ভাংচুর

শিবপুরে প্রতিপক্ষকে উচ্ছেদ করার লক্ষে বসতঘড় ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে প্রতিপক্ষকে উচ্ছেদ করার লক্ষে তিনটি বসতঘর ভাংচুরের খবর পাওয়া গেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৯ঘটিকায় উপজেলার সাধারচর ইউনিয়নের শুকুন্দী গ্রামে এই ঘটনা ঘটে। জানাযায় শুকুন্দী গ্রামের জামালউদ্দিন ও নুরুল হক গং এর মধ্যে ৮৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে নরসিংদী আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধকৃত জমিতে প্রায় ১৫ বছর যাবত বসতঘর নির্মাণ করে বসবাস করছেন জামাল উদ্দিন। তিনি উক্ত জমি তার দাদীর অংশ হিসেবে দলিলমূলে মালিক হয়ে দখলে রয়েছেন বলে জানান। কিন্তু প্রতিপক্ষ তাদেরকে উক্ত জমি থেকে উচ্ছেদ করার লক্ষে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে হামলা চালিয়ে বাড়িঘর ব্যাপক ভাংচুর করে ঘরের বেড়া, চালা ও আসবাপত্র অন্যত্র নিয়ে যায় এবং জমির চারপাশ বাঁশ দিয়ে বেড়া দেয়। ভাংচুরকৃত ঘরগুলোর মধ্যে জামাল উদ্দিনের দুটি ও তার ভাই খোরশেদ এর একটি। উক্ত হামলায় স্থানীয় ইউপি সদস্য অলিউল্লাহর ইন্ধন রয়েছে বলে জানাযায়। হামলাকারীরা হলো, স্থানীয় জিয়াউল হক, জাহিদুল ইসলাম, স্বরণ, ইয়াছিন, কারিম, বিল্লাত, টিপু প্রমুখ। তারা এলাকার চিহিৃত অপরাধী বলেও জানান এলাকাবাসী।
জামাল উদ্দিনের স্ত্রী আছিয়া বলেন,  আমরা আমাদের জায়গায় বসবাস করছি। তারা অবৈধভাবে আমাদের জমি দখল করার জন্য জোরপূর্বক ঘরবাড়ি ভেঙ্গে নিঃস্ব করে দিয়েছে। আমরা এখন কোথায় যাব, কোথায় থাকব। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য অলিউল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি কোন পক্ষের সাথে জড়িত নই। আমি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি যাতে সমাধান করা যায়। শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদরশন করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD