সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীর মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করলো নৌ পুলিশ

নরসিংদীর মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করলো নৌ পুলিশ

নিজস্ব প্রতিনিধি:
নদী মাতৃক বাংলাদেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নদী খননের উদ্যোগ নেন।কিন্তু এক শ্রেনীর অসাধু মাছ শিকারী মাছের ঘের নির্মাণ করায় নদীতে নৌ চলাচলের ভিগ্নতা ঘটছে এবং পলি জমে নদী ভরাট হয়ে যাচ্ছে।নদীর নব্যতা রক্ষায় এবং প্রবাহমান মেঘনা নদী ও শাখা নদীর অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে নরসিংদী জেলার করিমপুর ও ভংগারচর নৌ ফাড়ি যৌথ অভিযান পরিচালনা করে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ভঙ্গারচর জিতরামপুর, আলোকবালী ও বকশালীপুর, এলাকায়  ২৭ টি  অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নৌ পুলিশের ঢাকা জুনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোলায়মান মিয়া।
মোঃ সোলায়মান মিয়া বলেন,নদীতে অবৈধ দখল ও নদীর স্রোত, গতিপথ সাভাবিক রাখতে দন্ড বিধি অনুযায়ী অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়।ছোপ দিয়ে মাছের ঘের করা অবৈধ। তাই আইন অনুযায়ি ব্যবস্থা নিচ্ছি।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, আমরা প্রায় এক কিলোমিটার এলাকায় অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছি।এই অভিযান অব্যাহত থাকবে।
সেই সময় সাথে ছিলেন,করিমপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ফিরদুল ইসলাম, ভংগারচার ফারির ইনচার্জ তরিকুল ইসলাম, এ এস আই আলিমুল,এ এস আই রিয়াজ সহ নরসিংদী জেলার নৌ পুলিশের সকল কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD