সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদী জেলা আওয়ামীলীগের জিএম তালেব হোসেন সভাপতি ও পীরজাদা মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

নরসিংদী জেলা আওয়ামীলীগের জিএম তালেব হোসেন সভাপতি ও পীরজাদা মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জিএম তালেব হোসেনকে সভাপতি ও পীরজাদা মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার( ১৭সেপ্টেম্বর) দুপুর ২টার সময় স্থানীয় মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ,সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন’র সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এড. কামরুল ইসলাম এমপি, শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ রাজু এমপি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লাহ হিরু, এবিএম রিয়াজুল কবীর কাওসার, মোঃ দেলোয়ার হোসেন এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি, আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, জহিরুল হক ভূইয়া মোহন এমপি, এড. মৃণাল কান্তি দাস এমপি,শামসুন নাহার চাঁপা, মোঃ সিদ্দিকুর রহমান, এড. সানজিদা খানম এমপি, মোঃ আনোয়ার হোসেন এমপি,ইকবাল হোসেন এমপি, সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৮জন প্রতিদ্বন্দ্বীতা করেন। কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কোন ধরনের ভোটাভুটি ছাড়া আগামী ৩ বৎসরের জন্য জিএম তালেব হোসেনকে সভাপতি ও পীরজাদা মোহাম্মদ আলীকে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন দ্বিতীয় অধিবেশনের সভাপতি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD