বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২১-২০২২ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

শিবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২১-২০২২ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
 চক্রধা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২১-২০২২ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ অক্টোবর) বিকেলে পচার বাড়ি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভুইঁয়া জুনু।সেমিফাইনাল খেলাটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা,পৌরসভা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আসলাম খান।বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২১-২০২২ এর সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে রয়েছেন আয়োজক,সাবেক ছাত্রলীগ নেতা মনজুর আলম খান নিপু।এসময় আরও উপস্থিত ছিলেন বাড়ৈগাও সিনিয়র দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান,বিশিষ্ট ঠিকাদার ইলিয়াস হাসান মুরাদ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহান,সহ-সভাপতি জাহিদুল ইসলাম খানসহ উপজেলা ও চক্রধা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
খেলায় অংশগ্রহণ করে সাধারচর ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাব বনাম বাড়ৈগাও ফুটবল একাদশ।সুন্দর ও মনোরম পরিবেশে খেলাটি উপভোগ করতে শতশত ফুটবল প্রেমিরা মাঠে ভিড় জমান।খেলায় ১-০ গোলে বাড়ৈগাও ফুটবল একাদশকে পরাজিত করে সাধারচর ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাব।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD