রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এ উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার সকাল ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম নরসিংদী শাখার সভাপতি সজীব আহমেদ সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকশত চাকরি প্রত্যাশী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হোসেন, ইডেন কলেজের মুক্তা সুলতানা, সানিয়া সুমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজিদ সেতুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD