শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবীতে মানববন্ধন

শিবপুরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবীতে মানববন্ধন

নরসিংদীর শিবপুরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে শিবপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বমসার চেয়ারম্যান লিলি জাহান, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, বমসার ফিল্ড ফ্যাসিলেটর রুবি বেগম। এসময় বিদেশ ফেরত শতাধিক নারী অভিবাসী শ্রমিক অংশ গ্রহণ করেন।মানববন্ধনে নারী অভিবাসী শ্রমিকদের বৈধ ও নিরাপদে বিদেশ গমন, সরকারের অনুমোদন প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে শ্রমিক প্রেরণ, বিদেশ গমনে অতিরিক্ত ব্যয় পরিহার করা, বিদেশে অভিবাসী শ্রমিকদের কাজের নিশ্চয়তা দেয়া, দেশে বিদেশে দালালদের হয়রানি বন্ধ করা, বিদেশে কর্মরত শ্রমিকদের বোনাসের ব্যবস্থা করা, বিদেশের জেলখানায় বাংলাদেশী শ্রমিকদের বন্দী অবস্থা থেকে মুক্তি ও নিজ দেশে ফেরত আনা, অভিবাসী শ্রমিকদের কর্মঘন্টার ন্যায্য মজুরী পাওয়ার ব্যবস্থা করা, বিদেশে কর্মকালীন সময়ে শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা, দেশে ও বিদেশে অভিবাসী শ্রমিক ও তার পরিবারের নিশ্চিত করার দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD