শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর শুভ উদ্বোধন

শিবপুরে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ঃ নরসিংদীর শিবপুরে ২০২২-২০২৩ রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৯ জানুয়ারি) সকালে আইয়ুবপুর ইউনিয়নের দক্ষিন ঘাশিরদিয়া মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড.মো: মাহবুবুর রশীদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান,উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল,শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ মো: হেলাল উদ্দীন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক,আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সহ উপকারভোগী কৃষক কৃষাণীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কৃষকরা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে।আপনাদেরকে ভালো রাখতেই আমাদের এই কর্মসূচি।বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তবুও ভবিষ্যতের কথা চিন্তা করে মাননীয় প্রধান্ত্রীর নির্দেশে এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD