বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে শেখ কামাল আন্তঃস্কুল অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদীতে শেখ কামাল আন্তঃস্কুল অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদের উদ্যোগে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় নরসিংদী সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে ছেলে এবং মেয়েদের আলাদাভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০মিটার ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতাসহ হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাট্কি নিক্ষেপ, ৪×১০০মিটার রিলে দৌড়সহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে নরসিংদী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভা পর্যায়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন হয়।
ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূঁইয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নরসিংদী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. মোঃ আসাদুজ্জামান, নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD