মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীকে হত‍্যার হুমকিদাতার শাস্তির দাবীতে নরসিংদীতে প্রতিবাদ সমাবেশ

প্রধানমন্ত্রীকে হত‍্যার হুমকিদাতার শাস্তির দাবীতে নরসিংদীতে প্রতিবাদ সমাবেশ

নরসিংদী প্রতিনিধি
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিএনপির খুন, আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীতে আওয়ামী লীগের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) বিকেলে জেলা কার্যালের সামনে স্থানীয় সংসদ সদস্য মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক)র আয়োজনে ও সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন ভূঁইয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের আহবায়ক রিপন সরকার, তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনোয়ার কমিশনার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক সাহা প্রমূখ নেতৃবৃন্দ।
মো. নজরুল ইসলাম হিরু সভাপতির বক্তব্যে বলেন, যারা অবৈধভাবে বন্দুকের নল ঠেকিয়ে পিছনের দরজা দিয়ে এ দেশের ক্ষমতা এসেছে তারাই তো হত্যার হুমকি দিবে। তারাই তো হত্যার মধ্যদিয়ে গণতন্ত্রকে হত্যার করার অপচেষ্টা করবে। বিএনপি হত্যার রাজনীতি বিশ্বাসী যার প্রমাণ গত ২৫মে নরসিংদীতে রেখে গেছে। তারা নিজেদের মধ্যে খুনাখুনি করে দুই ছাত্রদল নেতাকে হত্যা করেছে। ২৭ তারিখ নরসিংদীতে জনসভা করতে পারবে না বলেই তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে।
তিনি আরো বলেন, দেশের সন্ত্রাস নৈরাজ্য ও খুন-খারাবি করে মসনদে বসার স্বপ্ন করে লাভ নেই। পিছনের দরজা দিয়ে আর ক্ষমতায় আসার সুযোগ নেই। ভোটের মধ্য দিয়ে এদেশের ক্ষমতায় আসতে হবে। নরসিংদীতে বিএনপি রাজনীতি করতে হলে নরসিংদী বাসীর কাছে ক্ষমা চেয়ে তারপর রাজনীতি করতে হবে এর আগে রাজপথে আমরা বিএনপিকে উঠতে দিব না এই হোক আমাদের অঙ্গীকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD