সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন। এর আগে বুধবার ভোর ৪ টায় নরসিংদী পৌর এলাকার ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবি পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা দেবিদ্বার থানার আসানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ আব্দুল আওয়াল (৪২), খুলনার পাইকগাছা থানার হরিডালি গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে মোঃ আবিদ হাসান নাহিদ (২১), পাবনার ঈশ্বরদী থানার ফতেহ মোহাম্মদপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোঃ ইমরান (৩০), ব্রাক্ষণবাড়িয়া নাসিরনগর থানার মসছলেন্দপুর গ্রামের শামসু মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৬) ও আফজাল আহমেদ জনি (১৯)। অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন জানান, শহরের ভেলানগর এলাকার সততা জেনারেল হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর মাইক্রোবাসে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাড়ীসহ আটক করা হয়। এসময় তাদের গাড়ী তল্লাশি করে ৩টি চাপাতি, ২টি চাকু জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির মামলা শেষে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুজনের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD