বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত

পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি :
নরসিংদীর পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাসেল সরকার (৩০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল সরকার শিবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের সবুজ সরকারের ছেলে ও দুলালপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য।
পুলিশ জানায়, সকালে ওই ইউপি সদস্য ঘোড়াশাল সার কারখানা থেকে কাজ শেষে শিবপুরে তার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় মোটরসাইকেলটি বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালিয়া মোড় সড়কের পাশেরর একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD