সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
বিএনপির কেন্দ্রীয় সাবেক আইন বিষয়ক সম্পাদকের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

বিএনপির কেন্দ্রীয় সাবেক আইন বিষয়ক সম্পাদকের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে কেন্দ্রীয় বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সানাউল্লাহ মিয়া স্মৃতি সংসদের আয়োজনে কারারচর খাসমহল এলাকায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
এ্যাডভোকোট সানাউল্লাহ মিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. শওকত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদুজ্জামান শাহেদ, পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল হাসান, উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন মোল্লা, ইঞ্জি. রাশিদুল কবির স্বপন, জহিরুল হ শাহীন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাকিল খন্দকার।
রাতুল নাঈমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলে প্রচার সম্পাদক মশিউর রহমান বশির, হানিফ মাহমুদ, মইনুল ইসলামসহ পুটিয়া ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD