শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত

শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক :
শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারে ১৬ এপ্রিল রাতে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার রাত দশটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। রাত এগারোটায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হওয়ার ধারণা করা হচ্ছে। শিবপুর উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান শিমুলিয়া বাজারে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD