নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩রা সেপ্টেম্বর বুধবার বিকেলে শিনপুর উপজেলা বিএনপির উদ্যোগে কলেজগেইট বাঁশবাজার এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার সভায় সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুল কবির খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এড.মাহমুদুল হাসান বাবুল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাছুম মোল্লাসহ জেলা,উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।